• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শেখ হাসিনা উন্নয়ন-অর্জন দিয়ে বিশ্বে বাঙালির পরিচয় বদলে দিয়েছেন : ইদ্রিস ফরাজী ও হাসান ইকবাল

নভে. 20, 2019

দেশ ও জাতিকে নতুন পরিচয়ে তুলে ধরেছেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা, এমন মন্তব্য করলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল।ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল গতকাল মঙ্গলবার স্পেন আওয়ামী লীগের সম্মেলন সফলভাবে সম্পন্ন করে ইতালির রোম এয়ারপোর্টে ফিরে এমন মন্তব্য করেন। 

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অসাধারণ নেতৃত্বে উন্নয়ন ও অর্জনের মাধ্যমে বিশ্বে বাঙালির পরিচয় বদলে দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ ৩৮ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে দল চারবার ক্ষমতায় এসেছে। উন্নয়ন ও অর্জনের মাধ্যমে তিনি দেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ইদ্রিস ফরাজী আরও বলেন, আমরা এখন নিম্ন মধ্যম আয়ের দেশ, অবিস্মরণীয় অর্থনৈতিক উন্নয়নের দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশ বিশ্বের কাছে একটি উদাহরণ। বাংলাদেশকে আর দরিদ্র দেশ বলার সুযোগ নেই।  এখন বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ, অল্প কিছু দিনের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

এসময় ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আমরা যে পর্যায়ে নিয়ে এসেছি, যা এখন সম্মান ও মর্যাদা বয়ে আনছে। বহি:বিশ্বে দেশের অবস্থান অনেক উপরে তার একমাত্র কারণ জননেত্রী শেখ হাসিনা। এছাড়াও হাসান ইকবাল বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রবাসী, দেশবাসী ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বাস্তবায়ন করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন-২০২১, ২০৪১ এবং ২১০০ ও ডেল্টা প্ল্যান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.