• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে লবণের দাম বৃদ্ধির গুজব, ১০ ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা

নভে. 19, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে লবণের দাম বেশী রাখায় ১০ ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে এ ১০ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধামরাই উপজেলার বিভিন্ন বাজারের ১০ ব্যবসায়ীকে এই অর্থদণ্ড প্রদান করেন। এদের মধ্যে সাতজনকে প্রত্যেককে ১০ হাজার টাকা অনাদায়ে একমাস কারাদণ্ড এবং তিনজনকে প্রত্যেককে ৫ হাজার টাকা অনাদায়ে একমাসের কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৪০) ধারায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে দশ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। লবণের মূল্য স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া গুজব ঠেকাতে মাঠে নেমেছে পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসন। বাজারে বাজারে মনিটরিং এবং মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনের তৎপর ভূমিকার ফলে লবণের মূল্য স্বল্প সময়ে  স্বাভাবিকে নেমে আসলেও গ্রামের দিকে মনিটরিং না থাকায় সেখানে এখনো চড়ামূল্যে লবণ বিক্রি হচ্ছে বলে গুজব রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.