• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান!

নভে. 12, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের ২০১৯/২০ অর্থ বছরের রাজস্ব তহবিল হতে গরীব ও মেধাবী ১২৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের জানান, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১২৫ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করার জন্য আর্স ও কমার্সে ১৮৫০ টাকা, সায়েন্সে ১৯৭০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.