• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শারজায় গণমাধ্যমকর্মী ও সুধী মহলের সাথে সিএজি মুসলিম চৌধুরী

নভে. 8, 2019
মানুষ ডিজিটাল জগতে হারিয়ে যাচ্ছে। সেহেতু যুগের সাথে মানুষকে পরিবর্তন হতে প্রস্তুত থাকতে হবে সাইফুল ইসলাম তালুকদার।
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিইজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেছেন, আগামীতে আমাদের যে পরিবর্তন সাধিত হচ্ছে। তা নিয়ে সমাজে অস্থিরতা বাড়বে। সেহেতু এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদেরকে তৈরি থাকতে হবে। তিনি বলেন, দুবাইয়ের কনসাল জেনারেলকে মানবিক মনে হয়েছে। দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় মানুষের সেবা দানে এই ধরনের অফিসারের প্রয়োজন ছিল।
তিনি আরো বলেন, সাংবাদিকরা আগে সংবাদ পত্রের মালিকদের কাছে দাবি দাওয়া অাদায়ে সচেষ্ট থাকত। এখন মালিকরা রোবটিক্স পদ্ধতি অনুসরণের কারণে সেই দাবি অাদায়ের বিষয়টি গৌণ হয়ে পড়েছে।তাই আমাদের সচেষ্ট থাকতে হবে। আমাদের ন্যাচারাল বিষয়গুলো এখন রোবট কেড়ে নিচ্ছে। তিনি বাংলাদেশ সমিতিকে শক্ত অবস্থানে দাঁড় করানোর জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা আশা করেন। গতকাল ৭ নভেম্বর ‘১৯ রাতে সংযুক্ত আরব আমিরাতে শারজাহ বাংলাদেশ সমিতির হলরুমে প্রবাসী গণমাধ্যমকর্মী ও সুধী মহলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
ইউএই প্রেস ক্লাবের সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও ইউএই প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। তিনি তার বক্তৃতায় বলেছেন, সাংবাদিকরা আমাদের সহযোগিতার মধ্যদিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেহেতু আমাদেরকেও যেকোন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন প্রবাসে সাংবাদিকতা ও দেশের সাংবাদিকতার মধ্যে বৈষম্য রয়েছে। তাই সেই বৈষম্য দূরীকরনের জন্য কতৃপক্ষের প্রতি আমার আহবান থাকবে।
তিনি প্রবাসে হলুদ সাংবাদিকতা ও সাংবাদিকদের পরস্পরে বিরোধী তৎপরতা কমিয়ে অানার জন্য সাংবাদিকদের প্রতি আহব্বান জানান।
সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির শারজাহ সিনি: সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, কমিউনিটিনেতা বিশিষ্ট সংগঠক মোহাম্মদ মনসুর সবুর, বাংলাদেশ সমিতি সারজার সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ মাকসুদ, মিনিস্ট্রি অব হাউজিং এন্ড পাবলিক ওয়াকর্স এর প্রধান একাউন্স অফিসার সোহেল আহমেদ, বাংলা টিভির সিলেট প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল,জনতা ব্যাংক দুবাইয়ের ব্যবস্থাপক আবদুল মালেক।
এতে আরো বক্তব্য রাখেন গণমাধ্যম কর্মী ৭১ টিভির ইউএই প্রতিনিধি লুৎফুর রহমান,একুশে টিভির সাইফুল ইসলাম তালুকদার, নতুন সময় টিভি শামসুর রহমান সুহেল, ৫২ বাংলা টিভির তিশা সেন, এস এ টিভির সিরাজুল হক, এনটিভির প্রতিনিধি মামুনুর রশীদ, বাংলাদেশ বেতারের সাবেক সংবাদ পাঠিকা সানজিদা ইসলাম, সিএনএন বাংলা ইউএই প্রতিনিধি ওসমান চৌধুরী, সাংবাদিক মহিউল করিম আশিক, মোহাম্মদ নেওয়াজ, আমিনুল ইসলাম, শামসুল হক, মোহাম্মদ জাবেদ, আজিমুল গনি, মোহাম্মদ নুর উদ্দন,মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, মেহাম্মদ ইদ্রিস, সংগঠক নাসির চৌধুরী সহ সুধীমহলের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে প্রধান অতিথিকে প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে দেয়া ক্রেস্ট প্রধান করেন সাংবাদিক ওসমান চৌধুরী ও মনজুর উদ্দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.