• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় বিজয় ফুল উৎসব প্রতিযোগীতা অনুষ্ঠিত

অক্টো. 31, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:   ফরিদপুরের সালথা উপজেলা পর্যায়ে বিজয় ফুল উৎসব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে এ উৎসবের আয়োজন করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও আলিম মাদ্রাসা, কলেজের শিক্ষার্থী বৃন্দ অংশগ্রহণ করেন। এতে ক, খ ও গ তিনটি গ্রুপে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গ গ্রুপে উপজেলার শ্রেষ্ট স্থান অধিকার করে বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সেলিম মীর।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপ্না বৈদ্য প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.