
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, হাবিবুর রহমান লাভলু, আশরাফ আলী লিটু, খায়রুজ্জামান (বাবু) সহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উক্ত সভায় বক্তারা বলেন, উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল আছে। সংঘর্ষ, হামলা ও ভাংচুর আর যাতে না ঘটে, সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। ইউনিয়ন পযার্য়ে গঠিত সন্ত্রাস ও নাশকতা নির্মুল কমিটিকে শক্ত হাতে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের টাকা বিনিময়ে ছেড়ে দেওয়া যেন না হয়। উপজেলার শেষ সীমানা বাউষখালী ও চন্ডিবরদী এলাকায় মাদকের সরবাহরাহ বেশি তাই সেদিকে পুলিশের নজর দারি বাড়াতে হবে। সম্প্রতি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কেউ যেন নাশকতা না করতে পারে। সেদিকে সকলকে সচেতন হতে হবে।
