
মনির মোল্যা, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগ ইতালি শাখার যুগ্ন-সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান।

উল্লেখ্য, আব্দুর রহমান এর আগে দীর্ঘদিন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। ২১ অক্টোবর ২০১৯ তারিখে তিনি যুগ্ন-সাধারন সম্পাদকের দায়িত্ব লাভ করেন। আব্দুর রহমান ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্রি ইউনিয়নের কৃতি সন্তান। তিনি ফরিদপুর জেলা ছাত্র লীগের মাদ্ধমে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন।

এপ্রতিনিধিকে আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা আওয়ামী লীগের বিকল্প নেই আমি ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইতালী আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী, সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি দলকে সুসংগঠিত রাখতে আজীবন আওয়ামী লীগের হয়ে কাজ করে যেতে চাই।
