• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই প্রেসক্লাবের সভাপতি হাসান সাধারণ সম্পাদক স্বপন নির্বাচিত

অক্টো. 20, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকা জেলার ধামরাই প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে কালের কন্ঠের ধামরাই প্রতিনিধি আবু হাসান নির্বাচিত হন। ইনকিলাবের ধামরাই সংবাদদাতা আনিস উর রহমান স্বপন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

ধামরাই প্রেসক্লাবের নির্বাচনে শনিবার সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। মূলত সভাপতি ও সাধারন সম্পাদক পদেই হয় ভোটের লড়াই। কার্য নির্বাহী কমিটির নয়টি পদের মধ্যে সাতটি  পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা।

তারা হলেন- সহ সভাপতি জুলহাস উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান বকুল, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, অর্থ সম্পাদক রুহুল আমিন, প্রচার প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নবীন চৌধুরী, সদস্য শওকত হোসেন সৈকত ও রেজাউল করিম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.