• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অক্টো. 18, 2019

রাজিউল হাসান পলাশ: ধামরাইয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার ( ১৮ অক্টোবর) সন্ধ্যায় ধামরাইয়ের জয়পুরা এলাকার আবু তাহের মিয়ার বাড়ির সামনের সড়ক থেকে অজ্ঞাত এই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। পড়নের পোশাক দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি  নিরাপত্তাকর্মী হিসেবে কোন প্রতিষ্ঠানে কাজ করতো। তার প্যান্টের বেল্টে ইংরেজিতে “ইউরো ভিজাইল” লেখা রয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্রা সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। নিহতের মাথায় গুরুতর জখমের চিহৃ রয়েছ, এছাড়া গলাতেও আঘাতের চিহৃ রয়েছে।মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তার পরনের বেল্টের নাম ধরে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করি দ্রুত নিহতের পরিচয় পাওয়া যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.