• সোম. আগস্ট ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জাকের পার্টি পীর কেবলাজান হুজুরের প্রতিষ্ঠিত দল- জাদু মিয়া!

অক্টো. 17, 2019

মনির মোল্যা , নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী কেবলাজান হুজুরের উত্তরসুরী জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরে জাকের পার্টির উদ্যেগে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিফ জেলার কোতয়ালী থানার কৈজুরি ইউনিয়নের পশ্চিম বিলনালিয়া গ্রামে আব্দুর রহমান ব্যাপারীর বাড়িতে এ জলসার আয়োজন করা হয়।

কৈজুরি ইউনিয়ন জাকের পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক মোল্যার সভাপতিত্বে জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, সাংগঠণিক সম্পাদক সরোয়ার হেসেন বাচ্চু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, কোতয়ালী থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সালথা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান সবুর, সাধারণ সম্পাদক ডাঃ ফজলুল হক, কোতয়ালী থানা জাকের পার্টির সভাপতি আঃ কুদ্দুছ মোল্যা প্রমূখ।

উক্ত জলসায় জিকির-আজগর, ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় জাদু মিয়া বলেন, জাকের পার্টি পীর কেবলাজান হুজুরের প্রতিষ্ঠিত দল। জাকের পার্টি ঈমানদারদের দল। আমরা পীর কেবলাজান হুজুরের অনুসারী, আমরা জাকের পার্টির অনুসারী, আমরা ভয় পাই না। আমাদের জন্য যদি পীর কেবলাজন হুজুরের শান-মান নষ্ট হয় তাহলে আমাদের মতো মুরিদ দরকার নাই। জাকের পার্টি মানুষের কল্যাণে সব সময় কাজ করে আসছে। একটি মহল জাকের পার্টি নিয়ে নানা ষড়যন্ত্র করছে। জাকের পার্টি একটি দেওয়াল, এই দেওয়ালে ইট ছুড়ে লাভ হবে না। জাকের পার্টির মাধ্যমে একদিন সুন্দর সমাজ গড়ে উঠবে ইনশাল্লাহ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.