• বৃহস্পতি. অক্টো. ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় জামাল মিয়ার পূজা মন্ডপ পরিদর্শণ!

অক্টো. 8, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় শারদীয় দূর্গা পূজা মন্দির পরিদর্শণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়াা। সোমবার রাতে উপজেলার তালমা, রামনগর ও লস্কারদিয়া ইউনিয়নসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাম্বলীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, আমরা প্রত্যেকেই একে অন্যের ধর্মকে সম্মান করি। আমরা চাই সকল শ্রেনী পেশার মানুষ মিলে মিশে শান্তিতে বসবাস করবে। সরকার অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন, তাই আমরা কোন অপরাধীকে ছাড় দেবো না। আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে যাচ্ছেন, এই উন্নয়নকে বাধা দেওয়ার কেউ চেষ্টা করলে আমরা প্রতিহত করবো।

এসময় উপস্থিত ছিলেন, জেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, ইউপি সদস্য আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন, যুবলীগ নেতা এস.এম হুমায়ন কবির প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.