• রবি. অক্টো. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রাষ্ট্রদূত জসিম উদ্দিনের সাথে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রীসের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

অক্টো. 4, 2019

গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জসিম উদ্দিন এনডিসির সাথে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রীসের নবগঠিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।

জহিরুল ইসলাম এথেন্স( গ্রীস) থেকেঃ নবগঠিত কমিটি মান্যবর জসিম উদ্দিন এনডিসি কে কমিটি সংক্রান্ত যাবতীয় বিষয়াবলী সম্পর্কে অবহিত করা হয়েছে। এ ব্যপারে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় ধৈর্য্য সহকারে দীর্ঘক্ষণ আলোচনা শুনেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।সাক্ষাতের শুরুতেই নবগঠিত কমিটিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বরন করে নেন এবং কমিটির সফলতা কামনা করেন।পরে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রীসের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাউন্সিল মুহাম্মদ খালেদ সাহেব কে একি ভাবে দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাত ও লেবার কাউন্সিল ডঃ ফারহানা নুর চৌধুরী কে পৃথক ভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটির নেতৃবৃন্দ। দূতাবাস পরিবারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা শেষে বিকেল ৫ঃ৩০ মিনিটের সময় নেতৃবৃন্দ দূতাবাস ত্যাগ করেন।এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি সোহরাব হোসাইন ইসমাইল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক আজিজ উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঝুটন বাবু ও সহ আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মদ জয়নাল প্রমুখ।একই দিন রাত দশ ঘটিকার সময় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নেতৃবৃন্দদের সাথে এথেন্সের একটি রেস্তোরাঁয় নৈশভোজে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মিলিত হয়। নৈশভোজ শেষে সকল প্রক্রিয়া সমূহ সুন্দর ভাবে সাংগঠনিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে কর্মসুচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.