
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয়া দূর্গাপূজা নানা রঙ্গে সেজেছে সিআইপি ডক্টর জীবন দেবনাথের বাড়িতে। দূর্গা পূজার আয়োজনে দেশের সবচেয়ে বেশী পূজার আয়োজন হয় যেকয়টি জেলা তার মধ্যে ফরিদপুর একটি অন্যতম নাম।

এরমধ্যে সদর উপজেলার চাদঁপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা এলাকার সিআইপি ড. যশোদা জীবন দেবনাথের বাড়িতে বৃহৎ পরিসরে হরেক রঙে সাজঁছে ২৫২টি প্রতিমা।
সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই ৪টি যুগের পৌরাণিক কাহিনী মহা ভারত ও রামায়ণের গল্পকথা যেন মূর্ত হয়ে উঠেবে ধোপাডাঙ্গার যশোদা জীবন দেবনাথের বাড়ির দুর্গোৎসবে। এখানে দেবী দুর্গার প্রতিমা ছাড়াও স্থান পাচ্ছে প্রায় আড়াইশ প্রতিমা। এখানে মৃৎশিল্পীরা তিন মাস ধরে রাত-দিন পরিশ্রম করে রামায়ণ ও মহা ভারতের কাহিনীকে যেন বাস্তবে নামিয়ে আনার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। ব্যতিক্রমী এই পূজার আয়োজন দেখতে পূজার আগে থেকেই এখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন দর্শনার্থীরা।

২৮ সেপ্টেম্বর শনিবার মহালয়ার মধ্যে দিয়ে শারদীয়া দূর্গোৎসবের শুভ সূচনা হয়ে। এরপর ০৩ অক্টোবর বৃহস্পতিবার হবে দূর্গার বোধন ৪ অক্টোবর শুক্রবার মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা যা শেষ হবে ০৮ অক্টোবর মঙ্গলবার দশমীতে দেবীর বিসর্জনের মধ্যে দিয়ে।
যশোদা জীবন দেবনাথের বাড়ির প্রতিমাশিল্পী মলয় বিশ্বাস হৃদয় জানান, তিন মাস ধরে রামায়ণ ও মহা ভারতের মূল কাহিনী ফুটিয়ে তুলে ধরার কাজ করা হচ্ছে দেশ সেরা কয়েকটি পূজার মধ্যে এই যশোদা জীবন দেবনাথের বাড়ীর পূজা একটি। তিনি বলেন আশা করছি আমরা মহা ষষ্ঠীর আগের দিন সম্পন্ন হবে প্রতিমা তৈরি ও মন্ডপের সাজসজ্জ্বার কাজ।
পূজার প্রধান আয়োজক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি বলেন, প্রিয় ফরিদপুর বাসি সকলকে আমার বাড়ির পূজা দেখার আমন্ত্রণ রইলো।

দেবী দুর্গা, কার্তিক, গণেশসহ ছাড়াও প্রায় আড়াইশ প্রতিমা স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বড় পরিসরে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, আমরা আশা করছি এই পূজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসবে। সব কিছু মিলিয়ে এবার আমাদের এই পূজার আয়োজনে কোনো কিছুই অপূর্ণ রাখা হবে না মহাভারত ও রামায়ণের গল্প কথায়।

