
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশী যুবকের প্রেমে সূদুর আমেরিকা থেকে ছুটে আসা নারী শ্যারন ও সিংকু দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে। আজ বুধবার (০২ অক্টোবর) সম্পন্ন হয় তাদের বৌভাত। এতে আত্মিয়স্বজন ছাড়াও এলাকাবাসী অংশ নেন।
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের আলাউদ্দিন মাতুব্বরের ছেলে আশরাফ উদ্দিন সিংকু। তিনি ইংরেজীতে মাষ্টার্স করছেন। তার সাথে ফেসবুকে পরিচয় থেকে প্রেম অতপর সংসার গড়লেন ৪৫ বছর বয়সি আমেরিকান নারী শ্যারণ।
গত বছরের ৫ এপ্রিল সিংকুর প্রেমে বাংলাদেশে ছুটে আসেন শ্যারণ। ওই বছরের ২০ এপ্রিল তারা বিয়ে রেজিষ্ট্রি করেন। এরপর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শ্যারণ আবার ফিরে যান আমেরিকায়।
গত ২০ সেপ্টেম্বর আমেরিকা থেকে শ্যারণ আবার বাংলাদেশে ফিরে আসেন তার স্বামীর কাছে। এরপর কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে এসে দু’জনার বৌভাতের আয়োজন করা হয়।
আশরাফ হোসেন সিংকু বলেন, দু’জনার ভালবাসাতেই আমাদের বিয়ে হয়েছে। আমার স্ত্রী দেশে এসে আমার পরিবারকে সে খুবই আপন করে নিয়েছে। আগামী ৮ অক্টোবর সে আবার আমেরিকা চলে যাবে। এরপর সব প্রক্রিয়া শেষ কওে আমিও তার দেশ আমেরিকাতে যাবো বলে আশা করছি। দু’জনার সংসার জীবনও মধুর হবে বলে তার আশাবাদ।
মার্কিন স্ত্রী শ্যারণ বলেন, আমি বাংলাদেশকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি আমার স্বামীকে আমেরিকা নিয়ে যাবে। তবে একসময় হয়তো আমরা আবার দেশে এসে নিজেদেওর ঘর বাঁধবো।
