• বুধ. নভে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত

সেপ্টে. 30, 2019

ইতালী আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত। উৎসব মুখর এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জন্মদিন উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ। রাজধানীর রোমের কেক কেঁটে দেশের বলিষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত হয়।

ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউব ফকিরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন ও প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন।

যারা ইতালি আওয়ামী লীগকে বিভক্তি করতে চায়, তাদেরকে সংগঠনের সুনাম নষ্ট না করার অনুরোধ জানিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে দাড়ানোতে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান করেন মুক্তিযুদ্ধা মাহাতাব হোসেন।

প্রধান বক্তা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা সফরকালে দুটি আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানান এবং তার জন্মদিনে দীর্ঘায়ু কামনা করেন।

সভার সভাপতি আব্দুর রউব ফকির, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পাশে থাকার আহ্বান জানান এবং যারা শৃঙ্খলনা ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন

ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন কোনো রকমের অনিয়ম এবং অসাংগঠনিক কাজ ইতালি আওয়ামী লীগ বরদাস্ত করবে না।

এছাড়াও অনুষ্ঠিত সভায় সর্ব  ইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকআফতাব বেপারী,  আবু তাহের, শোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, মাহবুব প্রধান, দপ্তর সম্পাদক হাবিব মকদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসী, শ্রম বিষয়ক বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ রিপন, সদস্য মজিবর সিকদার, জহিরুল ইসলাম, ফারুক ফরাজী, বাদশা, বাচ্চু সরদার, ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিলা  নায়না আহমেদ, যুগ্ম সম্পাদক শামীমা আক্তার পপি, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারন সম্পাদক খলিল বন্দুকসি, সহ সভাপতি রফিক, রোমা নর্দ আওয়ামী লীগের সভাপতি মজিবর, সাধারণ সম্পাদক রানা রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক শাইফুল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।  রাজধানী রোম ছাড়াও আনকোনা আওয়ামী লীগের নেতাকর্মী যোগ দেন শেখ হাসিনার এই জন্মদিনের উৎসব।

জামাত-বিএনপির নানা অপপ্রচার সহ যারা দেশ, জাতি এবং দলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত তাদেরকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন বক্তারা।

শেষে জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.