• শুক্র. অক্টো. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পুলিশ হবে জনগনের বন্ধু- ফরিদপুরের পুলিশ সুপার

সেপ্টে. 25, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম-সেবা) বলেন, প্রতিরোধ-প্রতিবাদ না করলে অপরাধ দমন করা সম্ভব নয়। পুলিশ জনগনের বন্ধু। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। কোন পুলিশ সদস্য যদি সেবা দেওয়ার বিনিময়ে টাকা চায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নকে আরো এগিয়ে নিতে আইনশৃঙ্খলা ভাল রাখতে হবে। সাধারণ জনগনকে সাথে নিয়ে দুষ্টদের প্রতিরোধ করতে চাই। বাংলাদেশ বিনির্মানে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বুধবার বিকাল ৫টায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ওপেন হাউজ ডে, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও কিশোর অপরাধ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফএম মহিউদ্দিন। আরো বক্তব্য রাখেন, নবকাল পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত অফিসার এসএম সিদ্দিক হোসেন, থানার এসআই নিপুন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.