• শুক্র. অক্টো. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ময়মনসিংহ বিভাগকে ৩-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে এম এন একাডেমী!

সেপ্টে. 24, 2019

 

মনির মোল্যা : গ্রীস্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবলে ঢাকা বিভাগীয় দল হিসেবে ফরিদপুরের নগরকান্দার এম এন একাডেমী ময়মনসিংহ বিভাগীয় দলকে ৩-১ গোলে পরাজিত করে জাতীয় পর্যায়ের সেমি ফাইনালে উত্তীর্ন হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২ টায় ঢাকার মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা বিভাগ চ্যাম্পিয়ন এম এন একাডেমী ৩-১ গোলে ময়মনসিংহ বিভাগীয় দলকে পরাজিত করে। নগরকান্দার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের প্রিয় দল এম এন একাডেমীর খেলা দেখার জন্য মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি কৃষিবিদ শাহদাব আকবর চৌধুরী লাবু,সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তালুকদার নাজমুল হাসান সহ ঢাকায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , ব্যবসায়ী , চাকুরীজিবি ,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এম এন একাডেমীর প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ESU এবং নগরকান্দা-সালথা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । তারা রং বেরংয়ের ব্যানর ফেস্টুন নিয়ে মাঠে উপস্থিত হয় ।

এসময় আরো উপস্থিত লস্করদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, নগরকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শামচুল হুদা হুদু , এম এন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম ,সিনিয়র শিক্ষক কামরুজ্জামান সহ এম এন একাডেমীর বিপুল সংখ্যক সমর্থকদের সরব উপস্থিতি খেলোয়ারদের উৎসাহিত করেছে জয়ী হতে অনুপ্রেরনা যুগিয়েছে। নগরকান্দা বাসীর প্রত্যাশা তাদের প্রিয় এম এন একাডেমী সেমি ফাইনাল এবং ফাইনাল খেলায় জয়লাভ করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করুক ।

নগরকান্দার এ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.