
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ খেলার শুভ উদ্ভোধন ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান জনাব ওয়াদুদ মাতুব্বর। ইউনিয়ন বনাম ইউনিয়ন দিন ব্যাপি দুই পর্বের এই খেলায় অংশ গ্রহন করেন, প্রথম পর্বে উপজেলার রামকান্তুপুর ইউনিয়ন বনাম আটঘর ইউনিয়ন এর খেলায় ২- ১ গোলে আটঘর ইউনিয়নকে ১ গোলে পারাজিত করে বিজয়ী হয় রামকান্তুপুর ইউনিয়ন।
পরে দ্বিতীয় পর্বে মাঝারদিয়া ইউনিয়ন বনাম গট্টি ইউনিয়ন এর খেলায় ১-০ গোলে মাঝারদিয়া ইউনিয়ন কে ১ গোলে পরাজিত করে বিজয়ী হয় গট্টি ইউনিয়ন। এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস -চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, বিভাগদী শহীদ স্মৃতি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ তারেক মাহমুদ, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটুল, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান (হামিদ), রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী (লিটু), গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান (লাবলু), যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি, আটঘর ইফপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসান আশরাফ প্রমূখ।
