• শুক্র. অক্টো. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় অগ্নিকান্ডে অসহায় পরিবারের ৩লাখ টাকার ক্ষতি!

সেপ্টে. 4, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে একটি অসহায় পরিবারের ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যে রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামে আবুল হাসানের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে বড়খারদিয়া গ্রামের আবুল হাসানের বাড়ির গোয়ালঘরের মশার কয়েল থেকে আগুণের সুত্রপাত হয়। মহুর্তের মধ্যে আগুণের লেলিহান শিখায় গোয়ালঘর ও রান্না পুড়ে ছাই হয়ে যায়। তৎক্ষণিক এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গোয়ালঘরে থাকা ৩টি গরু ও ৩টি ছাগল পুড়ে মারা যায়। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি সাধন করেন ক্ষতিগ্রস্থ অসহায় পরিবার।

আগুনে গরু-ছাগল পুড়ে যাওয়ার খবর শুণে ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন মিয়া ও ইউপি সদস্য ইমরুল খান ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.