• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭৫ জনকে নগদ অর্থ প্রদান

সেপ্টে. 2, 2019

চরভদ্রাসন: ফরিদপুরের চরভদ্রাসনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৭৫ জনকে নগদ অর্থ (জিআর ক্যাশ) বিতরন করা হয়েছে। সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অর্থ বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায় জেলা প্রশাসকের ত্রান তহবিল হতে প্রাপ্ত এ নগদ অর্থ চরভদ্রাসন সদর ইউনিয়নের ৪৫ জন,চর হরিরামপুর ইউনিয়নের ৫০ জন,গাজীরটেক ইউনিয়নের ৪০ জন ও চর ঝাউকান্দা ইউনিয়নের ৪০ জনকে প্রদান করা হয়।এদের প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মোতালেব হোসেন মোল্যা,সহকারী কমিশনার ভূমি ফারজানা নাসরিন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ,চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান আমীর হোসেন খান,চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.