• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

সেপ্টে. 2, 2019

ঢাকা জেলার ধামরাইয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

আজ সোমবার ২ সেপ্টেম্বর সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাস দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.