• রবি. অক্টো. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কাশ্মীরে অমানবিক হামলার প্রতিবাদে গ্রীসে মুসলিম কমিউনিটির প্রতিবাদ

সেপ্টে. 2, 2019

ভারত সরকার কর্তৃক কাশ্মীরে নিরীহ মুসলিমদের উপরে হামলার প্রতিবাদে আদি সভ্যতার দেশ গ্রীসের রাজধানী এথেন্সের পার্লামেন্ট ভবনের সামনে বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জহিরুল ইসলাম গ্রীস প্রতিনিধি : বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাক সহ বিভিন্ন মুসলিম দেশের কমিউনিটি কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রবাসি বাংলাদেশীদের পক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি ইলিয়াস হাওলাদার, রিপন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, ইউরো বাংলা প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসি,পাঠাগার সম্পাদক জাবের আহমেদ সহ নাম না জানা অনেক বাংলাদেশিসহ পাকিস্তান, ইরান, ইরাক, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা গ্রীস পার্লামেন্টের সামনে বক্তব্যে বলেন গ্রীস সরকারও ইউরোপিয়ান ইউনিয়নের হস্তক্ষেপের মাধ্যমে কাশ্মীর হামলা বন্ধ করতে হবে এবং তাদের ন্যায্য অধিকার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে।বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের ব্যাপারে উপস্থিত বক্তাগণ কঠোর সমালোচনা করেন এবং জাতিসংঘের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

পরিশেষে কাশ্মীরসহ পৃথিবীর যেকোন স্থানে সংগঠিত মানবতার বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহবান রেখে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.