• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকারঃ ত্রাণ প্রতিমন্ত্রী

সেপ্টে. 1, 2019

রাজিউল হাসান পলাশঃ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার এই সরকারের সময় দেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে। তৃণমূলের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সাভার উপজেলা পরিষদে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান একথা বলেন।

তিনি আরোও বলেন বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্য নেই তাই তারা জনবিছিন্ন হয়ে গেছে। তাই তারা যে কোন সময় দেশকে আঘাত করতে পারে, বিএনপির যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।পরে ত্রাণ প্রতিমন্ত্রী আশুলিয়ার নয়ারহাট এলাকায় পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ,মতিউর রহমান মতি,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী,গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক আশীষ কুমার মজুমদার সহ অন্যান্য নেতাকর্মীগণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.