
মনির মোল্যা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাতৈর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।
শনিবার বিকাল ৬ টায় নিজ বাসায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনীজন রেখে গিয়েছে।
