• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় খালের মধ্যে থেকে কৃষকের লাশ উদ্ধার!

আগস্ট 25, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মানোয়ার শেখ (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৫ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পুর্বপাড়া খালের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। মানোয়ার ঐ গ্রামের মৃত তাজেল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার বিকাল থেকে মানোয়ার শেখকে পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরে সোনাপুর খালের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মানোয়ারের লাশ উদ্ধার করেন। মানোয়ার শেখ ২ ছেলে ও ৩ মেয়ের বাবা।

নিহতের ১৩ বছরের ছেলে নাজমুল হোসেন কান্নাকন্ঠে জানান, শনিবার বিকালে তার বাবাকে বাড়ির বসতঘর থেকে একটি লোক ডেকে নিয়ে যায়। তারপর থেকে তার বাবাকে পাওয়া যাচ্ছিলো না। পরেরদিন দুপুরে তার বাবার লাশ পানিতে পাওয়া যায়। যে লোকটি তার বাবাকে ডেকে নিয়ে গেছে তাকে পরিবারের কেউ দেখতে পারেনি।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাত দেখা যাচ্ছে না। ময়না তদন্তের পরে বুঝা যাবে কিভাবে মারা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.