• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধর্ম যার যার উৎসব সবার- লাবু চৌধুরী!

আগস্ট 23, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, অশুভ শক্তিকে বিনাশ করে শ্রী কৃষ্ণের দেখানো আদর্শ মতে আপনাদের চলতে হবে। ধর্ম যার যার উৎসব সবার। সবাই মিলে মিশে সুন্দর সমাজ গড়তে হবে। যাতে করে সমাজে শান্তি বিরাজ করে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে আমরা সবাই মিলে মিশে উন্নয়নের জন্য কাজ করবো।

শুক্রবার বিকালে ফরিদপুরের সালথা কেন্দ্রীয় দূর্গাপূজা মন্দিরে অনুষ্ঠিত শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অরুপ সাহা, অনন্ত কুমার বিশ্বাস, প্রল্লাদ কুমার শীল, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ!

উল্লেখ্য, সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজ হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।

হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উত্সবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.