• বৃহস্পতি. অক্টো. ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও ধারণ করতে হবেঃ জাকারিয়া দিপু

আগস্ট 21, 2019

রাজিউল হাসান পলাশঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধামরাইয়ে মাসব্যাপী কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ ও যুবলীগ।

সেই ধারাবাহিকতায় বুধবার (২১ আগস্ট) ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকারিয়া দিপুর উদ্যোগে ধামরাই উপজেলার কালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোকাবহ আগষ্ট স্মরনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের গৌরবান্বিত ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানানো হয়। এ সময় জাকারিয়া দিপু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেনঃ শেখ মুজিব আমাদের দেশের স্বপ্নদ্রষ্টা তাঁর রক্তঝরা অবদানেই আজকের বাংলাদেশ, বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের লালন ও ধারণ করতে হবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী তিনজনকে জাতির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং বিভিন্ন রকমের শিক্ষা উপকরণ দেয়া হয়, এছাড়া অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.