
ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। রবিবার (১৮ই আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
নতুন কর্মস্থল হিসেবে তিনি ঢাকা মেট্রোপলিটনের পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রদানপূর্বক পদায়ন করা হয়েছে।

