
রাজিউল হাসান পলাশ : বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের খুনীদের দেশে ফেরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকরের দাবীতে (১৯আগষ্ট) সকালে ঢাকা আরিচা মহাসড়কে দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর সামনে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক জাকারিয়া দিপুর উদ্যোগে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে এবং উপজেলা প্রশাসনের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে।
শোকের মাসে জাতি যখন মর্মাহত বিনম্র শ্রদ্ধায় অবনত তখন জাতীয় শোক দিবসকে শক্তিতে পরিণত করার আহবান জানিয়ে মানব বন্ধনে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকারিয়া দিপু, ধামরাই উপজেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ন আহ্বায়ক মোঃ রবিউল আউয়াল, এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন, তুষার আহমেদ, রবিন খান রিজভী, জুবায়ের, নওশাদ ও সুমনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রলীগের কর্মীগণ।
মানব বন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যকারীরা আজও দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। যারা দেশের বাহিরে আছেন তাদের খুব শিঘ্রই দেশে ফিরিয়ে এনে বিচারের অধীনে আনার আহবান জানান।
