• রবি. অক্টো. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বঙ্গবন্ধু ছিলেন দায়িত্বশীল ও অগাধ দেশ প্রেমিক : রাষ্ট্রদূত জসীম উদ্দিন

আগস্ট 19, 2019

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কতৃক আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জহিরুল ইসলাম, এথেন্স (গ্রীস) প্রতিনিধি : মান্যবর রাষ্ট্রদূত প্রবাসবন্ধু মো:জসীম উদ্দিন এনডিসি সভাপতির বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠচক্র অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে আমরা যেন বঙ্গবন্ধুকে আমাদের মধ্যে পেয়েছি। যারা বঙ্গবন্ধুকে সত্যিকারে ভালবাসেন তারা যেন তার লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়েন। তাহলে তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব। এই মহান নেতার কাছে আমরা ঋণী, সোনার বাংলা বাস্তবায়ন করার মধ্য দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। পালিয়ে থাকা ঘাতকদের বিচার সম্পন্ন করতে হবে।

বঙ্গবন্ধুর অর্জনের পাঁচটি দিক তুলে ধরে রাষ্ট্রদূত বলেন যুদ্ধ বিধ্বস্ত দেশকে পূর্ণ গঠন করেছেন। তার যোগ্য নেতৃত্বে স্বল্প সময়ে সারা পৃথিবীতে ১২৬ টি দেশের ও জাতিসংঘ, ওআইসি থেকে স্বাধীনতার স্বীকৃতি আদায় করেছিলেন। বাংলাদেশের সংবিধান গঠন করেছিলেন। মান্যবর রাষ্ট্রদূত বলেন তার জীবন থেকে আমি তিনটি শিক্ষা গ্রহণ করেছি, মানুষের প্রতি ভালোবাসা। সাংগঠনিক শিক্ষা ও দক্ষতা। সাহস অর্জন এর মাধ্যমে অসাধ্যকে সাধ্য করা। পারিবারিক মূল্যবোধ এবং অসাধারণ দেশ প্রেমিক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২০২০সালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। দূতাবাসের প্রথম সচিব লেখক সুজন দেবনাথ এর পরিচালনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন লেখক সুজন দেবনাথ, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর মোঃ খালেদ।

বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আহসান উল্লাহ হাসান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতুব্বর, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, বঙ্গবন্ধুর আত্মজীবনীর পাঠ চক্র ও আলোচনায় যথাক্রমে অংশগ্রহণ করেন বাচ্চু বেপারী, মিয়া মিজান, মোশাররফ হোসেন লিয়াকত,আতিকুর রহমান, আবিদ হানজালা, এম এ সামাদ, লোকমান উদ্দিন, মৌসুমী পারভীন, মোঃ আলমগীর হোসাইন, দাদন মৃধা, রানা মল্লিক, রাজু খান, এস এম রফিকুল ইসলাম নান্টু, মুখলেছুর রহিম, রফিক হাওলাদার, কামরুল হাসান, রাসেল মিয়া, মোঃ মুমিন খান, কাজী রেজওয়ানা বেগম হ্যাপি, সাকের আহমদ, হেলাল, আরিফ হোসাইন।

মাওলানা আব্দুল লতিফ মিলাদ মাহফিল পরিচালনা শেষে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে, মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি, দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

জাতীয় শোক দিবস অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস, গ্রীস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফাউন্ডেশন, শেখ রাসেল পরিষদ, ইউরো বাংলা প্রেস ক্লাব, দোয়েল একাডেমি,গ্রিক বাংলা শিক্ষা কেন্দ্র সহ বিভাগীয়, জেলা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.