• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে জমে উঠেছে “ধানসিঁড়ি” কুরবানির পশুর হাট

আগস্ট 9, 2019

রাজিউল হাসান পলাশ : দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। দিনটিকে সামনে রেখে ধামরাইয়ের হাটগুলোয় নির্ধারিত দিনে কোরবানির পশু উঠতে শুরু করেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেক হাটবারে হাটগুলোয় কোরবানির পশু আমদানি বাড়ছে। ঈদুল আযহাকে সামনে রেখে জমতে শুরু করেছে কুরবানির পশুর হাট। হাটগুলোতে প্রাধান্য পাচ্ছে স্থানীয় খামারের পালিত গরু।

গত ৬ আগষ্ট হতে প্রতিদিনই বসছে ধানসিঁড়ি কুরবানির হাট, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ধামরাইয়ের ঐতিহাসিক কালামপুরের হাট এছাড়া শুরু হয়েছে শরীফভাগের হাট, তাছাড়া ঈদ উপলক্ষে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে বাথুলির হাট। ঈদ দু দিন পর শেষ সময়ে জমে উঠেছে কুরবানির গরু বেচাঁ কেনা। হাট ছাড়া অনেকে বাড়ি বাড়ি গিয়েও গরু কিনছেন।

আজ শুক্রবার ধামরাইয়ের ঢুলিভিটা ধানসিঁড়ি আবাসিক প্রকল্প মাঠে অনুষ্ঠিত হচ্ছে গরুর হাট। ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে পশুর হাটে। সরজমিন গিয়ে দেখা যায়, ধানসিঁড়ি আবাসিক প্রকল্পের মাঠে গরু, মহিষ, ছাগলে পরিপূর্ণ হয়ে আছে মাঠ। ঈদের দিন সকাল পর্যন্ত চলবে এই হাট। তবে দাম নিয়ে ক্রেতাদের অসন্তুষ্টি দেখা যায়, তুলনামূলকভাবে মধ্যবিত্ত পরিবারের লোকদের হিমশিম খেতে দেখা গেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা সময়নিউজকে বলেন : আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে ধামরাই উপজেলায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রত্যেকটি কুরবানীর পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সার্বক্ষণিক পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দালালদের দৌরাত্ব কমাতে হাটে সাদা পোশাকে রয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.