• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে

আগস্ট 7, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত আনোয়ারা বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ২ টা দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মুত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত ঐ নারী উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধু পাড়ার মোঃ মোশারফ হোসেন খান এর স্ত্রী ৬ সন্তানের জননী। জানা গেছে, গত এক সপ্তাহ আগে জ্বরে ভুগছিলেন তিনি পরে জ্বর ভয়াবহ রুপ নিলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। দায়িত্বরত চিকিৎসকরা তার পরীক্ষা নীরিক্ষা করার পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আজ বুধবার দুপুর ২ টার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেছেন ডেঙ্গু জ্বরে মৃত্যু ঐ নারীর বড় ভাই ভাওয়াল ইউপি সদস্য, মোঃ বিল্লাল মাতুব্বর।

তিনি জানান, আমার ছোট বোন আনোয়ারা বেগমের প্রথমে জ্বর হয় এলাকায় প্রাথমিক চিকিৎসা দিই তাতে ভালো না হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি । চিকিৎসকরা জানান তার ডেঙ্গুজ্বর হয়েছে। অবস্থা বেগতিক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন দায়িত্বরত চিকিৎসক।

বুধবার দুপুর ২ টা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.