
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরের সালথা নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে জন-সচেতনতামূলক র্যালী বের করা হয়। র্যালীটি যদুনন্দি বাজারের প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র্যালী শেষে এইচ.এস.সি পরীক্ষা ২০১৯ এর কৃতকার্য শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপাধক্ষ্য শেখ মোঃ মিজানুর রহমান, উপজেলা নগর পরিকল্পনাবিদ মোঃ রিফাত রিয়াজ, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, কলেজ গভর্নিংবডির সদস্য মোশারফ হোসেন ফকির প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক এবিএম মাহবুবুর রহমান। মতবিনিময় সভা শেষে কৃতকার্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাসিব সরকার তার বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে বাড়ির আঙিনা আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নবকাম কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আরো বলেন, গুজবে কান দেওয়া যাবে না। কোন শিক্ষার্থী মাদকের সাথে জড়ানো যাবে না, মাদক মানুষকে ধ্বংস করে দেয়, শিক্ষা মানুষকে উন্নত করে, মনে রাখতে হবে তোমরাই আগামী সুন্দর বাংলাদেশ গড়বে।
