• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় গণসচেতনতা মূলক পুলিশের র‌্যালী

জুলাই 31, 2019

 

মনির মোল্যা : গণসচেতনতা সপ্তাহ ২০১৯ উপলক্ষে ফরিদপুরের সালথায় র‌্যালী করেছেন থানা পুলিশ। সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে বুধবার সকালে উপজেলা সদর বাজারে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্তরে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়য় কলেজেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গণসচেতনতা মূলক আলোচনা করেন। আলোচনায় ওসি দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক এবং জঙ্গিকে না বলুন। গলাকাটা বা ছেলে ধরা গুজবে কান দিবেন না। ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন হন।

এসময় উপস্থিত ছিলেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপাধ্যক্ষ মিজানুর রহমান, এসআই নিপুন মজুমদার, সাংবাদিক আবু নাসের হুসাইন সহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.