• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে লালু আর কালুকে দেখতে উৎসুক জনতার ভীড়

জুলাই 29, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন পথহারা গ্রামের ৭০ মণ ওজনের লালু আর কালুকে দেখতে বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ উৎসুক জনতা এস এম মানিকের বাড়িতে ভীড় করছে। লালু আর কালুকে প্রায় তিন বছর যাবৎ লালন পালন করছেন মানিক। দেহের আকৃতি ও রং এর সাথে মিল রেখেই গরুর মালিক নামকরণ করেন লালু আর কালু।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালিত হচ্ছে ষাড় দুটি। লালু আর কালুর প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে ৩০ কেজি ভূষি,১৫ হালি কলা,৩ কেজি আখের গুর,গোলআলু,মিষ্টি কুমরা,কাঁচা ঘাস,খর,খুদের ভাত। প্রচন্ড গরমে ষাড় দুটিকে সুস্থ রাখতে ৫-৬ বার গোসল করানো হয়। এছাড়াও লালু আর কালুর শয়ন কক্ষে লাগানো হয়েছে তিনটি ফ্যান।

ঈদকে সামনে রেখে ষাড় দুটি বিক্রির শেষ প্রস্তুতি চলছে। গরুর মালিক দাম হাকাচ্ছে ৪০ লক্ষ টাকা। এস এম মানিক জানায় সে কোন প্রশিক্ষণ নেননি ছোট বেলা থেকেই বাড়ির পালের গরু পালনের মধ্য দিয়েই সে অভিজ্ঞতা অর্জন করেছে। ধামরাই বাজারের ব্যবসায়ী রেজাউল ও আসাদ এসেছে গরু দেখতে তারা বলেন ফেসবুকে এবং এলাকার লোকজনের মুখে লালু কালুর গল্প শুনে গরু দুটি দেখতে এসেছি এত বড় গরু আজই সরাসরি দেখলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.