• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ডেঙ্গুতে প্রাণ গেল ধামরাইয়ের মুরগী ব্যবসায়ী জুয়েলের

জুলাই 29, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ের কুল্লা এলাকার জলিল উদ্দিনের ছেলে নয়ন মাহমুদ জুয়েল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাভারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চিকিৎসক ও রোগীর আত্মীয়স্বজনরা জানান, ২৭ তারিখে প্রচুর জ্বর নিয়ে মুরগী ব্যবসায়ী জুয়েল রাজধানীর সোহ্‌রাওয়ার্দী হাসপাতালে যান সেখানে ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। সোহ্‌রাওয়ার্দী হাসপাতালে সিট না পেয়ে পরে এনাম মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি হয়েছিলেন জুয়েল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.