• সোম. নভে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোম দূতাবাসের ছবি ও ভিডিও দেখলেন  প্রধানমন্ত্রী

জুলাই 22, 2019

লন্ডনে অনুষ্ঠিত দূত সম্মেলনে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বাংলাদেশ সরকারের অর্থায়নে ক্রয় করা রোম দূতাবাসের ছবির একটি অ্যালবাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

এ সময় দূতাবাসের বিভিন্ন অংশের একটি ভিডিও চিত্রও প্রদর্শিত হয় পর্দায়।

প্রধানমন্ত্রী সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রদূতগণ এ ভিডিও চিত্র দেখে আনন্দ প্রকাশ করেন। সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার জানিয়েছেন, বাংলাদেশের একটি সম্পদ ইতালির মা‌টি‌তে গড়ে ওঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারুণ খুশি হয়েছেন। খুশি হয়েছেন ইউরোপের অন্যান্য দেশের রাষ্ট্রদূত গণও।
ত‌বে প্রধানমন্ত্রীর দূতাবাস ভবনের উদ্বোধনের কথা থাকলেও এখনও পর্যন্ত এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.