• সোম. নভে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

লন্ডনে দূত সম্মেলনে প্রধানমন্ত্রী

জুলাই 21, 2019

অর্থনৈতিক কূটনীতি বা ইকনোমি ডিপ্লোমেসিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইউরোপের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বৃদ্ধি করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে অনুষ্ঠিত দূত সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের মিশনগুলোর সমস্যা, সমাধানের উপায় ও প্রবাসীদের সেবা নিশ্চিত করার বিষয় নিয়েও কথা বলেন।

লন্ডনের তাজ হোটেলে আয়োজিত ইউরোপের প্রথমবারের মত অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপে বাংলাদেশি দূতদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি যোগ দেন। দূত সম্মেলনে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রসার, ইউরোপ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি, ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়াও আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি বিশেষভাবে স্থান পায়।

সম্মেলনে বাংলাদেশের দূতদের মধ্যে অংশ নেন আবদুস সোবহান সিকদার (ইতালি), আবু জাফর (অস্ট্রিয়া), মো. শাহাদত হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানি), জসীম উদ্দিন (গ্রীস),শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ড), মুহম্মদ মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগাল), ড. এস এম সাইফুল হক (রুশ ফেডারেশন), হাসান মোহাম্মদ খন্দকার (স্পেন), নাজমুল ইসলাম (সুইডেন), শামিম আহসান (সুইজারল্যান্ড) এবং সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.