• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শিক্ষার্থীদের পরিকল্পনা নিয়ে লেখা-পড়া করতে হবে- প্রফেসর মিঞা লুৎফার রহমান

জুলাই 21, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে ক্ষুদে জ্ঞানীদের সমাবেশ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় কলেজ চত্তরে এ সমাবেশের আয়োজন করা হয়।

অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, রুপপাত ব্রামন চন্দ্র উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিরুল মিয়া। এসময় আরো বক্তব্য রাখেন, অত্র কলেজের উপাধক্ষ্য মিজানুর রহমান, খারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার বিশ্বাস, অত্র কলেজ গর্ভনিংবডির সদস্য মোশারফ হোসেন, আব্দুল মান্নান শেখ প্রমূখ।

শিক্ষার্থীদের উদ্যেশে প্রফেসর মিঞা লুৎফার রহমান বলেন, শিক্ষিত হলে দেশের উন্নয়ন ঘটে। পরিকল্পনা নিয়ে লেখা-পড়া করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তোমাদের জ্ঞানের যুদ্ধ করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে জ্ঞানের তীব্র লড়াইয়ে তোমাদের জয়ী হতে হবে। জ্ঞানের যুদ্ধে জয়ী হয়ে তোমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.