• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সামাজিক সংগঠন তরুছায়া’র শুভেচ্ছা বিনিময়!

জুলাই 21, 2019

 

মনির মোল্যা : জেলা প্রশাসকের কার্যালয়ে আজ দুপুরে নবাগত জেলা প্রশাসক জনাব অতুল সরকারের সাথে এই শুভেচ্ছা বিনিময় হয়, তখন জেলা প্রশাসক আমাদের তরুছায়া সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন এবং বিভিন্ন সু-পরামর্শ প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়ের শুরুতে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়, তারপর তার হাতে তরুছায়ার বেশ কিছু প্রকাশনী তুলে দেওয়া হয় এবং কার্যালয় চত্বরে একটি বৃক্ষরোপণ করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, একটি গাছ মানেই হচ্ছে একটি প্রাণ। মানুষে মানুষে বিভেদ করে কিন্তু গাছ বিভেদ সৃষ্টি করে না, শুধু নিরবে পরিবেশের ও মানবজাতীর কল্যাণ করে। গাছকে তুচ্ছ ভাবার কোন সুযোগ নেই। আগামী সুষ্ঠ সুন্দর পরিবেশে জীবন যাপন করতে হলে প্রচুর গাছ লাগাতে হবে। ভবিষ্যতে আমারদের প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করতে হলে গাছই হবে রক্ষা কবজ।

ফরিদপুরের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন তরুছায়ার কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাত কালে জেলা প্রশাসক এসব কথা বলেন। এরপরে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার তার অফিস ক্যাম্পাসে তরুছায়ার দেওয়ার একটি বৃক্ষরোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, তুরুছায়ার সভাপতি খালিদ মাহমুদ সজিব, সাধারন সম্পাদক তানভীর সাকিব, প্রচার সম্পাদক ইনামুল হাসান মাসুম ও স্থানীয় সাংবাদকর্মী রেজাউল করিম, শেখ মফিজুর রহমান শিপন, জাকির হোসেন, তরুছায়ার সদস্য রাজু খান, মুহাইমিনুল ইসলাম, কংকা হুসাইন, শ্রাবনী বিশ্বাস প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.