• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

জুলাই 12, 2019

রাজিউল হাসান পলাশঃ ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত। আজ ১২ জুলাই (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টার দিকে জাঁকজমকপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের রীতিনীতি অনুযায়ী ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ যশোমাধবের উল্টো রথযাত্রাটি অনুষ্ঠিত হয়। গত ৪ জুলাই প্রথম রথ টানের মধ্য দিয়ে শুরু হয়েছিল ধামরাই ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব।

আজ বিকেল সাড়ে ৫টায় উল্টো রথযাত্রার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর জেনারেল অব: জীবন কানাই দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, , ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা প্রমুখ।

রথমেলা সফল করতে রথ পরিচালনা কমিটির পাশাপাশি পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে মেলাঙ্গন নজরদারি করছেন বলে জানান ওসি দীপক চন্দ্র। রথযাত্রায় মাসব্যাপী মেলা থাকবে। মেলা উপলক্ষে দূরদূরান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের লোক তাদের আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ানোর সুযোগ পেয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.