• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে “বরাটিয়া-আরিচা মহাসড়ক সংযোগ রাস্তাটির” বেহাল দশা সংস্কার প্রয়োজন

জুলাই 8, 2019

রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে বরাটিয়া-আরিচা মহাসড়ক সংযোগ রাস্তাটি হাটার অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি কাচা থাকায় কাদামাটি ও খানাখন্দে ভরা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পয়োনিষ্কাশনের পানি মাড়িয়ে চলাফেরা করতে হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায় সুতিপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিন পাড়ার ভিতর দিয়ে মৃত আব্দুর রহমানের বাড়ির নিকট থেকে সুতিপাড়া – বরাটিয়া – কালামপুর বাজার সড়ক ও ঢাকা আরিচা মহাসড়কের সাথে সংযোগ স্থাপনকারী রাস্তাটি বহুল ব্যবহৃত ও খুবই গুরুত্বপূর্ণ। একটি সুপ্রাচীন প্রাথমিক বিদ্যালয়, একটি স্বনামধন্য মাদ্রাসা এবং কালামপুর বাজারে যাওয়া আসায় এই এলাকার অসংখ্য জনগন রাস্তাটি ব্যবহার করে। এছাড়াও এলাকাবাসীর মধ্যে যারা চাকুরিজীবী তারা খুব ভোরে এবং রাতে এই রাস্তায় চলাচল করে। রাস্তাটি সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে।

এই গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, রাস্তাটি সংস্কারের অভাবে বছরে চার পাচ মাস পানি জমে থাকে। বর্ষার সময় কাদা আত গর্তের পরিমান বেড়ে যায় এলাকাবাসীর চলাচলের তখন খুব বেশি অসুবিধা হয়। এই রাস্তাটি যদি আর সি সি ঢালাই এর মাধ্যমে সংস্কার করা হতো এলাকাবাসীর কষ্ট লাঘব হতো। আবুল কালাম এলাকাবাসীর পক্ষ হতে রাস্তাটি সংস্কারের আবেদন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.