• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

৩য় দিনের মতো সালথায় দরিদ্র জন সাধারনকে স্বাস্থ্য প্রশিক্ষণ!

জুন 25, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় দরিদ্র ও গরীব জন সাধারনকে স্বাস্থ্য সচেনতা মূলক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। মঙ্গলবার সকাল ১১ টায় অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে প্রশিক্ষণের ৩য় দিন শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন প্রমূখ।

প্রশিক্ষণ চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশে দরিদ্র জনগোষ্টি স্বাস্থ্য সচেতন করতে পারলে দেশ আরো এগিয়ে যাবে। যে ব্যক্তি স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকে, তার প্রাথমিকভাবে বড় ডাক্তার বা হাসপাতালে যাওয়া লাগে না। তাই স্বাস্থ্য বিষয়ে আমাদের সকলের সচেতন থাকতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.