• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জঙ্গিবাদ দমনের মতো মাদককেও দেশ থেকে চিরতরে নিমূল করা হবে!

জুন 24, 2019

 

মনির মোল্যা :    বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, বিপিএম (বার) বলেন, জঙ্গিবাদ দমনের মতো মাদককেও দেশ থেকে চিরতরে নিমূল করা হবে। তিনি এ ক্ষেত্রে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, মাদকের প্রধান রুট কক্সবাজার সেখানেও আমরা অভিযান শুরু ও ব্যাপক পদক্ষেপ নিয়েছি। মাদকের সাথে জড়িত সবাইকে বলছি, আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন। মাদকের সঙ্গে
পুলিশের কেউ যদি জড়িত থাকে তাকেও কোন রকম ছাড় দেয়া হবে না বলে সাফ সাফ জানিয়েছেন সাংবাদিকদের কাছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর পুলিশ লাইন্স ময়দানে কমিউনিটি পুলিশের উদ্যোগে সন্ত্রাস, মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করে চলছি মাদককে কিভাবে একেবারে সর্বনিম্ম পর্যায়ে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যে আমরা দেশের বিভিন্ন জায়গায় মাদক বিরোধী সভা ও সমাবেশ অব্যাহত রেখেছি। সমাবেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান, ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা প্রমুখ।

এরআগে প্রধান অতিথি কমিউনিটি পুলিশের উদ্যোগে একটি র‌্যালীর উদ্ধোধন ও নারী পুলিশ সদস্যদের জন্য নির্মিত ব্যারাকসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।

এছাড়া অনুষ্ঠান শেষে মাদক থেকে আলোর পথে ফিরে আসা পুরুষ ও নারী সদস্যদের মাঝে ভ্যান গাড়ী ও সেলাই মেশিন বিতরন করেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.