• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদর্যাপন!

জুন 23, 2019

মনির মোল্যা,   বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সমাজ কল্যাণ সম্পাদক আঃ আলিম মোল্যা, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা মামুন মিয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ইমদাদুল হক নাইচ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.