প্রবাসে সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি ইতালির বানিজ্যিক নগরী মিলানে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী উৎসবের আয়োজন করে।
উৎসবে প্রধান অতিথি ছিলেন লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাশ পাশা। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ।
অলইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক বকুল খান, সহ সভাপতি আবু তাহির, জাকির হোসেন সুমন, যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌসি পলি, দপ্তর সম্পাদক মো: আল আমিন, তথ্য সম্পাদক মিনহাজ হোসেন এবং ১নং সম্মানিত সদস্য হাসান মাহমুদ ও সদস্য কমরেড খন্দোকার।
সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সভাপতি মনিরুজ্জামান বলেন, সাংবাদিকদের রাজনৈতিক পরিচয় নয়, দেশপ্রেম থাকতে হবে এবং সকলের সহযোগিতায় প্রবাসে দেশকে তুলে ধরতে হবে
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের উপদেষ্টা হান্নান মাষ্টার, বিএনপি মিলান লোম্বার্দিয়া’র সাধারণ সম্পাদক মনির হোসাইন, মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরফান শিকদার, মিলান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজ খালাসী, সিনিয়র সহ সভাপতি শাহজাহান মাতাব্বর, বিএনপি মিলান লোম্বার্দিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন বিপ্লব, ভারেজ প্রভিন্স আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম হাওলাদার সহ যুবলীগ,যুবদল, ছাত্রলীগ, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় দেশের উন্নয়নের উপর একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয় এবং ইতালির জনপ্রিয় ব্যান্ড আরন্যক সহ স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলেই উপভোগ করেন।
