প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কর্মকাণ্ড বিদেশে ব্যাপকভাবে প্রচারের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, যারা দেশের ভাবমূর্তি সমুন্নত করার কাজে সফল হবে, তাদের মূল্যায়ন করা হবে দলে ।
বকুল খান, স্পেন প্রতিনিধি: ফিনল্যান্ডের পাঁচ তারকা হোটেলে তার সম্মানে সর্ব-ইউরোপীয় ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র করে এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে বিএনপি-জামায়াত চক্র বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এসব অপ্রচারের মোক্ষম জবাব দিতে হবে প্রবাসীদের, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের।
সভায় সর্ব-ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলী রমজান,স্পেন আওয়ামীলীগ সিনিয়র এ এস এই আর রবিন প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেছেন, ইউরোপের প্রতিটি দেশে ডায়নামিক নেতৃত্ব এবং বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনা লালনকারী, পরীক্ষিত দেশপ্রেমিকদের নিয়ে কমিটি গঠনের নির্দেশনা দেন। তিনি ,বলেন, যারা দলের শৃঙ্খলা মানবে না, হাই কমান্ডের নির্দেশনা অমান্য করবে, তাদের বিষয়ে দলীয় পদ পদবি না আনতে পরামর্শ দিয়েছেন।
শেখ হাসিনা, দেশের উন্নয়ন কর্মকান্ড বহির্বিশ্বে আওয়ামীলীগের দূত হিসেবে তুলে ধরার আহ্বান জানান।
স্পেন আওয়ামীলীগ নেতা এ এস এই রবিন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে ইউরোপ এর দেশ গুলোতে নতুন নেতৃত্ব নিয়ে এক প্রশ্নোত্তরের জবাবে শেখ হাসিনা এমনই নির্দেশনা দেন আওয়ামীলীগ নেতৃবৃন্দদের |
