
মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ শত ৮১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও যাকাতের কাপড় বিতরণ করা হয়েছে। সংস্থার সভাপতি ও খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আকবর হোসেন মিয়া।
৩ জুন সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট কৃষি গবেষক ও সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর। বিশেষ কারণবশতঃ তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও শুভ কামনা জানিয়ে বার্তা প্রেরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশার (ভূমি) আহসান মাহমুদ রাসেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মরহুম শিরিয়া বেগমের ছোট পুত্র হাফেজ মাওলানা মুফতি মুরাদ হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে ১ শত ৮১ পরিবারের মাঝে পোলার চাউল, মুরগী, সেমাই, চিনি, বাটার ওয়েল, দুধ ও কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- এ.কে.এম সাইয়াদুর রহমান বাবলু। মিডিয়া পার্টনার হিসেবে ছিল নগরকান্দার একমাত্র পত্রিকা খোলাচোখ।
