• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় সংসদ উপনেতার সুস্বাস্থ্য কামনায় ইফতার মাহফিল!

জুন 3, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর উদ্যোগে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি)র সুস্বাস্থ্য কামনায় ইফতার ও মোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে (৩জুন) উপজেলার রামকান্তুপুর বাজারে ইউনিয়ন আসাফোর আয়োজনে উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারন সম্পাদক কামাল বিশ্বাসের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সেলিম মোল্যা, এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার এস আই মোঃ সানোয়ার হোসেন, উপজেলা আসাফো নেতা হাবিবুর রহমান, ভাওয়াল ইউনিয়ন আসাফোর সাধারন সম্পাদক হোসেন আলী, রামকান্তুপুর ইউনিয়ন আসাফোর সভাপতি ইউনুস মাতুব্বর, সাধারন সম্পাদক মজিবুল ফকিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম ।

ইফতার শেষে নবগঠিত রামকান্তুপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। মোঃ ইউনুস মাতুব্বরকে সভাপতি এবং মজিবু ফকির কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রামকান্তুপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক সেলিম মোল্যা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.