• সোম. অক্টো. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির রাস্তায় উন্মুক্ত ইফতার: ১০ হাজার মানুষের উপস্থিতি

জুন 3, 2019

শান্তির ধর্ম ইসলামকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জানাতে ইসলামিক কমিউনিটি অব বলোনিয়া (চিইব) আয়োজন করেছে ইফতার স্ট্রেট অর্থাৎ উন্মুক্ত রাস্তায় ইফতার।

বলোনিয়ার মেয়র ভির্জিনিও মেরোলা

মনিরুজ্জামান মনির:  বলোনিয়া মুসলিম সেন্টার এবং বাংলাদেশীদের তত্বাবধানে অন্যান্য মসজিদসহ সর্বমোট ১২ টি মসজিদ এবং কমুনে দি বলোনিয়ার সহাযোগিতায় অনুষ্ঠিত হয়েছে এই ইফতার স্ট্রেট। যেখানে বলোনিয়ার মেয়র সহ ইতালিয়ান বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ সহ প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এসময় মুসমানের পাশাপশি অন্যান্য ধর্মের মানুষের অংশগ্রহনে হয়ে ওঠে আনন্দের নগরী।

মুসলমানদের উপর নির্যাতন বন্ধ এবং অসামাজিকতা, প্রতিবন্ধকতা ও অশান্তির স্থানে শান্তি প্রতিষ্ঠা করতে মূলত এই আয়োজন।
এসময় বলোনিয়ার মেয়র ভির্জিনিও মেরোলা সহ ভিন্ন ধর্মীরা মসজিদ পরিদর্শন করেন এবং তাদের ইসলাম সর্ম্পকে জানানো হয়। আর এভাবে আয়োজনের মধ্যদিয়ে সকলের কাছে ইসলামের বার্তা পৌচ্ছে দেয়ার মধ্যদিয়ে অমুসলিমরা জানতে পারছে শান্তির ধর্ম ইসলামকে ।

মেয়র আয়োজনের প্রসংশা করে বলেন, বলোনিয়া সকল ধর্ম, বর্ণ ও সংস্কৃতির পরিবার। আমরা চাই এই বন্ধন অটুট রেখে আরও সুদৃঢ় করতে। বলোনিয়ার সকল ক্ষেত্রেই সকলের অবদান রয়েছে।
আয়োজক সংগঠন ইসলামিক কমিউনিটি অব বলোনিয়া‘র প্রেসিডেন্ট ইয়াছিন লাফ্রাম বলেন, আয়োজনে মাধ্যমে সকলের মধ্যে সৌহাদ্য ও সুসর্ম্পক তৈরি হচ্ছে, যা সুন্দর একটি সমাজিক বন্ধনের সহায়ক ভূমিকা রাখবে।
চিইব এর সেক্রেটারী নাজমুল আরমান তান্না জানান ইফতার স্ট্রেট সকলের কাছে শান্তির বার্তা পৌচ্ছে দিতে সক্ষম হচ্ছে।

বলোনিয়ার মুসলমানরা প্রত্যাশা করেন, ইফতার স্ট্রেট বা উন্মুক্ত রাস্তায় ইফতার আয়োজনের পাশাপাশি কমুনিতা ইসলামিকো দি বলোনিয়া একটি প্লাটফর্ম তৈরি করবে, যেখানে স্থানীয়দের সম্বনয়ে সকল মুসলমানের সমস্যার সমাধান এবং আলোকিত সমাজ ব্যবস্থা তৈরি হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.